কুয়াশায় বিপর্যস্ত ফেরি পরিষেবা
দি নিউজ লায়ন ; মঙ্গলবার এর পর বুধবারেও ঘন কুয়াশায় ঢাকা পড়ল রাজ্যের একাধিক জেলা। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সকাল থেকেই যানবাহন চলাচলে ব্যাপক প্রভাব পরল। বিপর্যস্ত হলো ভেরি পরিষেবা। দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ রাখতে হলো পরিষেবা। যদিও বেলায় কুয়াশা কাটতে ফেরি চলাচল শুরু হয়। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত। ঘন কুয়াশায় ঢাকা পড়ে গোটা এলাকা।
প্রভাব পরে যানবাহন চলাচলে। বিশেষ করে নদীপথে ভেরি পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে। দুর্ঘটনার আশঙ্কা ৩ থেকে ৫ টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখা হয়। এদিন বাউড়িয়া বজবজ ফেরি পরিষেবায় ভালোই প্রভাব পড়ে। অন্যদিন সকাল ৭ টা থেকে ফেরি পরিষেবা চালু হলেও এদিন কুয়াশার কারণে সকাল ৯ টা পর্যন্ত ফরি পরিষেবা বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কাটলে ফেরি পরিষেবা চালু হয়।
অন্যদিকে কুয়াশার কারণে এদিন সকালে উলুবেড়িয়া অছিপুর তেরি পরিষেবা বন্ধ রাখা হয়। পরে বেলা ৯ টা ৩০ মিনিট এরপর ফেরি চলাচল শুরু হয়। এদিন অবশ্য গাদিয়াড়ায় একটু বেশি সময় কুয়াশা থাকায় বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়।এই বিষয়ে হুগলি জলপথ পরিবহন সমবায় সমিতির গাদিয়াড়া ফেরিঘাটের আধিকারিক উত্তম রায় চৌধুরী জানান বুধবার সকালে এতটাই কুয়াশা ছিল যে ফেরি চালালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত।
আর সেই কারণে এদিন সকালে গাদিয়াড়া নুরপুর ও গাদিয়াড়া গেঁওখালি ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বেলায় কুয়াশা কাটলে ফেরি পরিষেবা স্বাভাবিক হয়। তিনি জানান বৃহস্পতিবারেও যদি এইরকম কুয়াশা থাকে তাহলে বুধবারের মতো সকালে ফেরি পরিষেবা বন্ধ রাখা হবে। হাওড়ার পাশাপাশি হুগলি- উত্তর ২৪পরগনা, হুগলি -নদীয়া,পূর্ব বর্ধমান-নদীয়া রুটেও বিভিন্ন ঘাটের ফেরি পরিষেবা বোর্ডের দিতে দীর্ঘক্ষন বন্ধ থাকে।

Post a Comment